আমাদের পন্যগুলি বিভিন্ন মাধ্যম যেমন চায়না লোকাল ক্যুরিয়ার, by air এবং sea তে আসে । এছাড়াও কাস্টম এবং শুল্ক অধিদপ্তর carton থেকে পণ্য বের করে নিরীক্ষা করে থাকে। এই জন্য পণ্য ভাঙতে পারে বা নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে কাষ্টমারদের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং যেকোন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করে থাকি।

আমাদের শিপিং সময়সীমা

  • ✅ হ্যান্ডক্যারি এক্সপ্রেস ডেলিভারি ৩-৪ দিন। 
  • ✅ By Air Cargo তে ১৫-২৫ দিন।
  • ✅ By Sea Cargo তে ৫৫-৬৫ দিনের মধ্যে ডেলিভারি করা হয়ে থাকে। সরকারী ছুটি এই কার্যদিবসের আওতার বাইরে। অনাকাঙ্খিত কারণে উক্ত কার্য দিবসের চেয়ে বেশি সময় লাগতে পারে।

     

আমাদের ডেলিভারি টাইমঃ

প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে আমাদের ওয়ারহাউজে পৌঁছানোর পর আমরা সর্বোচ্চ ১ থেকে ৩ কার্য দিবসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি।

হোম ডেলিভারিঃ

সাধারনত হোম ডেলিভারি এর জন্য Steadfast, eCourier, Sundarban এর কুর‍্যিয়ার সার্ভিস ব্যবহার করে থাকি।  কুরিয়ার চার্জ আলোচনা সাপেক্ষে অথবা পণ্যের সাইজের উপর ভিত্তি করে কুরিয়ারের নীতিমালা অনুযায়ী ধার্য করা হয়ে থাকে। যা ডেলিভারি দেয়ার আগে গ্রাহকের সম্মতি সাপেক্ষে নির্ধারণ করা হয়ে থাকে। 

আমাদের ডেলিভারি নিয়মনীতি ও শর্তসমূহঃ

০১। ✅ আমাদের ঢাকার অফিসে পণ্য আসার পর সেগুলোর ওজন পরিমাপ করে বিল প্রস্তুত করা হয়। এর পর কাস্টমারদেরকে বিল পরিশোধ করে তাদের পণ্য নিয়ে যাওয়ার জন্য কল করা হয়।

০২। ✅ কাস্টমারদেরকে কল করার দিন থেকে ১০ কার্য দিবসের মধ্যে তারা তাদের পণ্য না নিয়ে গেলে Wholesale Market China পণ্য নষ্ট বা ভেঙ্গে গেলে কিংবা হারিয়ে গেলে তার জন্য দায়ী থাকবে না। ১০ কার্য দিবসের পরে যদি কোনো কাস্টমার তার পণ্য নিতে চায় তাহলে তাকে টোটাল শিপিং চার্জের ওপর প্রতি ০৭ দিনের জন্য অতিরিক্ত ৫% করে জরিমানা প্রদান করতে হবে।

০৩। ✅ কাস্টমারকে অবগত করার ৩০ দিনের মধ্যে যদি সে তার পণ্য নিয়ে না যায় সেই ক্ষেত্রে আমরা ঐ পণ্য বিক্রি করে আমাদের খরচের টাকা উত্তোলনের চেষ্টা করবো। পণ্য বিক্রি করার পরেও যদি আমাদের খরচের টাকা সম্পূর্ণ না হয় সেই ক্ষেত্রে কাস্টমার বাকি টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

নিষিদ্ধ পণ্যঃ

কিছু পণ্যের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা রয়েছে যার ফলে বাংলাদেশ কাষ্টমস এর রুলস অনুযায়ী সেই পণ্যগুলো আনা সম্ভব নয়। নিষিদ্ধ পণ্যসমূহ ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করলে আপনার অর্ডারটি বাতিল হবে।

আমদানি করা যাবেনা (নিষিদ্ধ) পণ্যসমূহের লিস্টঃ

  • ✅ ওয়াকিটকি
  • ✅ গোল্ড
  • ✅ SKD (আমদানী নিষিদ্ধ পন্যের অংশ বিশেষ)
  • ✅ ড্রোন/ ড্রোন এর পার্টস
  • ✅ গ্যাস লাইটার
  • ✅ পাকিস্তানি ক্রিম
  • ✅ সিকিউরিটি পন্য হাতকড়া/পিস্তল/বন্দুক

 

এছাড়াও এখানে উল্লেখ নেই কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক তা নিষিদ্ধ এমন পন্য আমদানির ক্ষেত্রেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এক্ষেত্রে আমরা গ্রাহকদের অর্ডার বাতিল করার অধিকার রাখি।

যেসব ক্ষেত্রে রিফান্ড দেয়া হয়ঃ

  • ✅ পন্য ভাংগা বা নষ্ট পেলে পন্য হাতে পাবার ২ দিনের মধ্যে ছবি সহ ক্লেইম করতে হবে।
  • ✅ পন্য রিসিভ করার পর সাইটে দেওয়া পন্যের সাথে মিল না থাকলে।
  • ✅ আপনার দেওয়া সাইজ এবং কালার মিল না থাকলে। তবে উল্লেখ থাকে যে, লাইটিং এবং রেজুলেশন এর কারনে কালার ৫%-১০% তারতম্য হতে পারে যেটা কালারের পার্থক্য হিসেবে গন্য হবেনা।
  • ✅ ইলেকট্রনিক পন্যের কোন ওয়ারেন্টি দেয়া হয় না।
  • ✅ রিফান্ড ইস্যু হলে আমরা ৭ কার্যদিবসের মধ্যে আপনার টাকা ফেরত দেব।
  • ✅ বাই এয়ারের পণ্য যদি ৪০ দিন অতিবাহিত হয়ে যায় এবং বাই শিপের পণ্য ৯০ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে শর্ত সাপেক্ষে রিফান্ড করা হবে।

যেসব ক্ষেত্রে রিটার্ণ দেয়া হয়নাঃ

  • ✅ আপনার ঠিকানা ভুলের কারনে পন্য না পেলে।
  • ✅ বাংলাদেশ warehoue এ আসার পরে পন্য পছন্দ হয়নি ”কিংবা “আমার এখন পন্যটি দরকার নেই”এই ধরনের ক্ষেত্রে।
  • ✅ কাস্টম এবং শুল্ক অধিদপ্তর carton থেকে পণ্য বের করে নিরীক্ষা করে থাকলে ।
  • ✅ সাপ্লাইয়ার এর ওয়্যার হাউজ থেকে পণ্য ডেলিভারি হয়ে গেলে আর রিটার্ণ সম্ভব নয়। আমাদের ওয়ার হাউসে থাকাকালীন সময়ে রিটার্ন করতে চাইলে পণ্য সাপ্লাইয়ারকে ফেরত পাঠানোর খরচ ও সাপ্লাইয়ার এর শিপমেন্ট খরচ পেমেন্ট করতে হবে।